মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

জাবির নজরুল হল সংসদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোমবার, মার্চ ৯, ২০২৬
জাবির নজরুল হল সংসদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রামিন কাউছার, জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদের উদ্যোগে ও জাকসুর সহযোগিতায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার হলের ডাইনিং হলে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে হলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রায় ৩০০ জন শিক্ষার্থীর জন্য এ আয়োজন করা হয়। উপস্থিত শিক্ষার্থীরা এ আয়োজনের জন্য হল প্রশাসন ও হল সংসদের প্রতি ধন্যবাদ জানান।

এ সময় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও প্রক্টর একেএম রাশিদুল আলম উপস্থিত ছিলেন। এছাড়াও জাকসুর কার্যকরী সদস্য আবু তালহা, হল সংসদের ভিপি রাকিবুল ইসলাম, জিএস আলী আহম্মদ, এজিএস সামিন ইয়াসার লাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল