মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

নল‌ছি‌টি‌তে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভু‌ট্টো

সোমবার, মার্চ ৯, ২০২৬
নল‌ছি‌টি‌তে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভু‌ট্টো

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ঝালকা‌ঠি-২ আস‌নের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (এমপি)। 

সোমবার (৯ মার্চ) দুপুরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ সম্মুখ সড়কে পুড়ে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সাথে তিনি দেখা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং  সরকারি সহায়তার ঢেউটিন প্রদানের আশ্বাস দেন। 

এসময় সাথে ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক সহিদ, দপদপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অহিদুল ইসলাম বাদল, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম রনি প্রমুখ।

উল্লেখ্য গত ৪ মার্চ ইলেকট্রনিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডে রাজিব স্টোরসহ বেশ কয়েকটি দোকান পুড়ে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

এরপর তিনি একই ইউনিয়নের রাজাখালি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ রুস্তম হাওলাদার ও সোহাগ হাওলাদারের পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল