মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

বিএনপি নির্বাচিত না হলে মহিলারা বিপদে পড়ে যেতেন: চৌধুরী নায়াব ইউসুফ এমপি

মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
বিএনপি নির্বাচিত না হলে মহিলারা বিপদে পড়ে যেতেন: চৌধুরী নায়াব ইউসুফ এমপি

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর- ০৩ (সদর) আসনের বিএনপির সংসদ সদস্য চৌধূরী নায়াব ইউসুফ বলেছেন, বিএনপি ক্ষমতায় না গেলে, আমি এমপি না হলে মহিলারা বিপদে পড়ে যেতেন। ঘর থেকে বের হতে পারতেন না। কারো কাছে গিয়ে দাড়াইতেও পারতেন না। 

সোমবার বিকালে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ভেলাবাজ ও হাট গোবিন্দপুর গ্রামে কয়েকশত নারীর মাঝে ঈদ ও ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন, সাধারণ মানুষ যাতে কষ্টে না থাকে, সেই ধরনের প্রকল্প হাতে নিচ্ছে বিএনপি সরকার। ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ধরনের ভাতার ব্যবস্থা ছাড়াও কৃষিকে সমৃদ্ধ করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

চৌধূরী নায়াব ইউসুফ জানান, ফরিদপুরের কুমার নদ খননের মাধ্যমে কৃষকরা যাতে উপকার পেতে পারে সে ব্যবস্থা করা হবে। 

এসময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক চৌধূরী ফারিয়ান ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মৃণাল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজোয়ান বিশ্বাস তরুন, কৃষ্ণনগর বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান ও যুবদলের সভাপতি মো. নান্নু মোল্লা এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল