মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ঈদের আগে প্রবাসী আয়ে সুবাতাস

মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
ঈদের আগে প্রবাসী আয়ে সুবাতাস

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসী আয়ে সুবাতাস বইছে। চলতি মার্চের প্রথম ৯ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার; যা গত বছরের একই সময়ের তুলনায় ৫০ দশমিক ১ শতাংশ বেশি। 

গত বছরের একই সময় অর্থাৎ, ২০২৫ সালের ১ থেকে ৯ মার্চ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ১০১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে জানা যায়, শুধু ৯ মার্চ একদিনেই দেশে এসেছে ১৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স।

এর আগে ফেব্রুয়ারি মাসে ৩ দশমিক ০২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসী বাংলাদেশিরা, যা গত বছরের একই মাসের তুলনায় প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি।

তার আগে জানুয়ারিতে দেশে মোট রেমিট্যান্স আসে ৩০০ কোটি ডলারেরও বেশি। ২০২৫ সালে একই সময়ে এসেছিল ১৯৫ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে বেড়েছিল রেমিট্যান্স প্রবাহ।

এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-৯ মার্চ) প্রথম সময়ে দেশে মোট প্রবাসী আয় এসেছে ২ হাজার ৩৯৮ কোটি মার্কিন ডলার; যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ৯৫০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। 

সে হিসাবে চলতি অর্থবছরের একই সময় পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের পাঠানো অর্থের প্রবাহ বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

এমআঔ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল