বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

জাবিতে নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য: অভিযুক্ত শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্ত কমিটি গঠন

বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
জাবিতে নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য: অভিযুক্ত শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্ত কমিটি গঠন

রামিন কাউছার, জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওর মন্তব্যের জবাব দিতে গিয়ে এক নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ ও হুমকিমূলক মন্তব্য করার অভিযোগে অভিযুক্ত এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

ভুক্তভোগী সেই নারী শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫১তম আবর্তনের মনিষা সরকার। আর অভিযুক্ত শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৫০তম আবর্তনের গোলাম রাব্বানী। তিনি ‘Tuco The Ugly’ নামে একটি ফেসবুক পেজের কনটেন্ট নির্মাতা হিসেবেও পরিচিত।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এ.বি.এম. আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক নারী শিক্ষার্থী অভিযোগ করেছেন যে, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী গোলাম রাব্বানী তার প্রতি সহিংসতার হুমকি, অশালীন ভাষা ব্যবহার এবং হুমকিমূলক আচরণ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ–২০১৮ অনুযায়ী একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গঠিত তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তমালিকা সুলতানাকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর ড. মো. আল-আমিন খান, জনাব সামসুন্নাহার খন্দকার এবং ড. শাহাদাত হোসেন। এছাড়া ডেপুটি রেজিস্ট্রার মো. সোহেল রানা সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও অভিযুক্ত শিক্ষার্থী গোলাম রাব্বানীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ–২০১৮ এর ধারা ৪(১)(খ) অনুযায়ী সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকালীন সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতে পারবেন না বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল