বুধবার, ১৮ মার্চ ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে পোস্ট, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত

বুধবার, মার্চ ১৮, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে পোস্ট, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত

অনলাইন ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘মানহানিকর ও কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার করার অভিযোগে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইউনুসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়,'তার বিরুদ্ধে কেন স্থায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।'

এছাড়াও আদেশে উল্লেখ করা হয়, ' বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের উসকানিমূলক বা আপত্তিকর রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়া প্রতিষ্ঠানের আচরণবিধি ও শৃঙ্খলা পরিপন্থি। যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।'

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মুহাম্মদ ইউনুসের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে সম্প্রতি একটি পোস্ট শেয়ার করা হয়।

বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়।

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার রাজিদুল হক বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইউনুসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তার লিখিত জবাব পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

সূত্র: ঢাকা পোস্ট

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল