মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে দিনাজপুর পৌরসভার অতিদরিদ্র, অসহায়-দুঃস্থ ব্যক্তি ও পরিবারের মাঝে জিএফএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
বুধবার (১৮ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১০টায় পৌরভবনের সামনে ভিজিএফ চাল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ রিয়াজ উদ্দিন। অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান ও অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার প্রধান সহকারী মোঃ মজিবুর রহমান বাচ্চু। অনুষ্ঠানে দিনাজপুর শহর সমাজসেবা অফিসার ও দিনাজপুর পৌরসভার ট্যাগ অফিসার মোঃ মাইনুল ইসলাম, পৌরসভার সহকারি প্রকৌশালি (পানি) মীর তোফাজ্জল হোসেনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে ৪৬২৫ জন অতিদরিদ্র, অসহায়-দুঃস্থ ব্যক্তি ও পরিবারের প্রত্যেককে বিনামূল্যে ১০ কেজি করে চাল প্রদান করা হবে।
এমআই