বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

মোরেলগঞ্জে জাহিদ ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৬শ’ মানুষের মাঝে নগদ অর্থ প্রদান

বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
মোরেলগঞ্জে জাহিদ ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৬শ’ মানুষের মাঝে নগদ অর্থ প্রদান

এম. পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি: 

প্রতিবছরের ন্যায় এবারেও বাগেরহাটের মোরেলগঞ্জে বারইখালী ইউনিয়নে জাহিদ ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ৬শ’ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার বারইখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে গ্রিক প্রবাসী মো. জাহিদ ইসলামের বাসভবনে ৬শ’ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসান, বারইখালী ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মো. মোহিবুল্লাহ রফিক, জাহিদ ইসলাম ফাউন্ডেশনের মহাসচিব মো. লোকমান মাতুব্বর, ভাইস চেয়ারম্যান আকমল মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক হাসিব প্রমুখ।

জাহিদ ইসলাম ফাউন্ডেনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি মো. জাহিদ ইসলাম বলেন, এ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট, ঢাকা, বরিশাল, বাগেরহাট, মোরেলগঞ্জে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতে আরও বেশী করে মানুষকে সহযোগী করা হবে। এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে আগাম ঈদের শুভেচ্ছা রইল। আমরা দেশের জন্য কাজ করবো। ভবিষ্যতে  যেনো হাজার হাজার মানুষের পাসে থাকতে পারি সে জন্য সকলে  দোয়া করবেন। 

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল