বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

নিজস্ব প্রতিবেদক:

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শুক্রবার (২০ মার্চ) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। শনিবার (২১ মার্চ) শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। 

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গতকাল বুধবার শাওয়ালের চাঁদ দেখা যায়নি। সেখানে আগামীকাল শুক্রবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। সে হিসেবে তখনই ধারণা করা হচ্ছিল, এবার বাংলাদেশে ঈদ শনিবার পালিত হবে। সাধারণত সৌদি আরবের একদিন পরে বাংলাদেশে রোজা শুরু হয় এবং ঈদ পালিত হয়।

তবে এবার ঈদ নিয়ে মুসলিম বিশ্বে স্পষ্ট বিভক্তি দেখা যাচ্ছে। টানা তিন দিন ঈদ উদযাপন করতে যাচ্ছেন মুসলিমরা। আজ বৃহস্পতিবার তিনটি দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর। দেশগুলো হলো আফগানিস্তান, নাইজার ও মালি।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল