শনিবার, ২১ মার্চ ২০২৬

ঢাবির নবনিযুক্ত উপাচার্যকে ডিআইইউ উপাচার্যের শুভেচ্ছা বার্তা

শুক্রবার, মার্চ ২০, ২০২৬
ঢাবির নবনিযুক্ত উপাচার্যকে ডিআইইউ উপাচার্যের শুভেচ্ছা বার্তা

ডিআইইউ প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবনিযুক্ত উপাচার্য (ভিসি) হিসেবে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নিয়োগে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। নবনিযুক্ত এই উপাচার্য এর আগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবেও দীর্ঘদিন ধরে যুক্ত আছেন।

মঙ্গলবার (১৯ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় ডিআইইউ উপাচার্য বলেন, “অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম একজন প্রাজ্ঞ ও অভিজ্ঞ শিক্ষাবিদ। তার দীর্ঘ একাডেমিক অভিজ্ঞতা, গবেষণা দক্ষতা এবং প্রশাসনিক নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়কে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “তার নেতৃত্বে দেশের উচ্চশিক্ষা খাত আরও সমৃদ্ধ হবে। গবেষণার প্রসার, শিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছি।”

ডিআইইউ উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম নবনিযুক্ত ভিসির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল