চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিয়ে ঈদের দিন উদযাপন করেছেন জামায়াত নেতৃবৃন্দ।
জানা গেছে, ঈদুল ফিতরের দিন শনিবার ছাত্রশিবিরের শহীদ শাহাব উদ্দিন পাটোয়ারী, শহীদ ইব্রাহিম ও শহীদ নাঈম উদ্দিন মুরাদের পরিবারের সাথে সাক্ষাৎ এবং করব জিয়ারত করেন জামায়াত নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, সাবেক উপজেলা আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌরসভা আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি নুরুল ইসলাম মোল্লা, উপজেলা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, মাস্টার কামাল উদ্দিন মজুমদার প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে স্হানীয় জামায়াত নেতৃবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যয়া উপস্থিত ছিলেন।
এমআই