সর্বশেষ সংবাদ
তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ সেশনের 'সি' ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য হেল্প ডেস্ক স্থাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। শুক্রবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে স্থাপন করা এ ডেস্ক থেকে তারা সহযোগিতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।
এসময় সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, আহ্বায়ক সদস্য নুর উদ্দিন, রাফিজ আহমেদসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির হেল্প ডেস্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। ডেস্ক থেকে শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছা জানায় তারা। একইসাথে, কলম ও খাবার পানিও বিতরণ করা হয়। তাছাড়া, প্রাথমিক চিকিৎসাসামগ্রীও বিতরণ করে তারা।
এসময় সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, আজ জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ সেশনের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এবং এর নেতৃত্ব দিচ্ছে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়। আজকের ভর্তি কার্যক্রমকে সহজতর করার জন্য আমরা এখানে অভিভাবক কর্নার করেছি। যেখানে অভিভাবক এবং শিক্ষার্থীদের জন্য আমরা সুপেয় পানি, প্রাথমিক ওষুধ, এবং কলমের ব্যবস্থা করেছি। আমরা চাই একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আজকের কার্যক্রম যেন সমাপ্ত হয়।
তিনি আরও বলেন, আমরা আমাদের দেশে একটি সুন্দর শিক্ষাব্যবস্থা ও শিক্ষিত জাতি দেখতে চাই। আর এর জন্য প্রয়োজন নকলমুক্ত শিক্ষাব্যবস্থা। আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে শিক্ষামন্ত্রী এমনই একটি নকলমুক্ত শিক্ষব্যবস্থা গড়ে তুলবেন।
উল্লেখ্য, এদিন বেলা ১১টার সময় শুরু হয়েছে গুচ্ছভুক্ত ২১ বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ সেশনের 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা। এ ইউনিটে পরীক্ষার্থীর সংখ্যা ২৫২৮২ যার মধ্যে ইবি কেন্দ্রে পরীক্ষা দিবে ১৪৮৬ জন শিক্ষার্থী।
একে
এ বিভাগের আরো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল