সোমবার, ৩০ মার্চ ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন

সোমবার, মার্চ ৩০, ২০২৬
দিনাজপুরের  ঘোড়াঘাটে ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে পল্লী সঞ্চয় ব্যাংকের এক শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তির শাস্তির  দাবি জানানো হয়।

সোমবার (৩০ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনোয়ার হোসেন এক সাংবাদিক ও এক যুবকের সঙ্গে অশোভন আচরণ করেন এবং তাঁদের ওপর চড়াও হন। এতে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বক্তারা জানান, এক ঋণগ্রহীতার লিগ্যাল নোটিশে স্বামীর নামের পরিবর্তে ভুলবশত দেবরের নাম উল্লেখ করা হয়। গত ১৫ মার্চ বিষয়টি জানতে ওই দেবর স্থানীয় শিক্ষানবীশ আইনজীবী ও সাংবাদিক সুলতান কবিরকে সঙ্গে নিয়ে ব্যাংকে যান। এ সময় শাখা ব্যবস্থাপক তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং সাংবাদিককে ‘দালাল’ বলে মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়।

পরদিন ১৬ মার্চ কয়েকজন সাংবাদিক বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ব্যবস্থাপক পারিবারিক চাপের কথা উল্লেখ করেন। তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি পুনরায় উত্তেজিত আচরণ করেন বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেন সাংবাদিকেরা।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল