সোমবার, ৩০ মার্চ ২০২৬

দিনাজপুরে ফিলিং স্টেশনে অতিরিক্ত পেট্রোল মজুদ; জরিমানা ৫০ হাজার টাকা

সোমবার, মার্চ ৩০, ২০২৬
দিনাজপুরে ফিলিং স্টেশনে অতিরিক্ত পেট্রোল মজুদ; জরিমানা ৫০ হাজার টাকা

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর সদরের ফুলতলা বাজার এলাকায় মেসার্স শামীম ট্রেডার্স নামে একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে অনুমোদনের চেয়ে অতিরিক্ত পেট্রোল মজুদের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ মার্চ ২০২৬) রাতে পর এ অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জারিফ সুলতান।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জারিফ সুলতানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ‘মেসার্স শামীম ট্রেডার্স’ নামের ফিলিং স্টেশনটিতে তল্লাশি চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে ১১ হাজার লিটার পেট্রোল মজুদ পাওয়া যায়, যেখানে অনুমোদিত পরিমাণ ছিল ৪ হাজার ৫০০ লিটার। এছাড়া ৪ হাজার ৬০০ লিটার ডিজেলও পাওয়া যায়।

অভিযানকালে অতিরিক্ত ৬ হাজার ৫০০ লিটার পেট্রোল তাৎক্ষণিকভাবে নির্ধারিত সরকারি মূল্যে বিক্রি করা হয়, যাতে বাজারে কৃত্রিম সংকট তৈরি না হয় এবং ভোক্তারা স্বাভাবিকভাবে জ্বালানি পেতে পারেন।

দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নুরে আলম সিদ্দিকী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বজানা, “জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা বাজার অস্থিতিশীল করার কোনো সুযোগ দেওয়া হবে না। নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত তেল মজুদ করায় প্রতিষ্ঠানটিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জ্বালানি খাতে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।"

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল