সোমবার, ৩০ মার্চ ২০২৬

জামালপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সিরাজুল হক

সোমবার, মার্চ ৩০, ২০২৬
জামালপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সিরাজুল হক

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি : 

জামালপুর জেলা পরিষদের প্রশাসক নির্বাচিত হয়েছেন ৯১ সালে বিএনপির মনোনয়নে নির্বাচিত জামালপুর-৫ (সদর) সংসদ সদস্য সেই সরকারের স্বাস্থ্য উপ-মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক।

সিরাজুল হক ১৯৭১ সালে  মুক্তিযুদ্ধে অংশ নিয়ে কোম্পানী কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিএনপিতে যোগদান করেন। পরে তিনি  জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

১৯৯১ সালে বিএনপির মনোনীত ধানের শীর্ষ প্রতিকে সংসদ সদস্য নির্বাচিত হন।  দায়িত্ব পান বিএনপি সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের  উপ-মন্ত্রী। এরপর জেলা বিএনপির আহবায়কের দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক কমিটির সদস্য। 

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল