মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

সাতক্ষীরায় লাইসেন্স ছাড়াই সরিষার তেল উৎপাদন, মিল মালিককে জরিমানা

মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
সাতক্ষীরায় লাইসেন্স ছাড়াই সরিষার তেল উৎপাদন, মিল মালিককে জরিমানা

মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় লাইসেন্স বিহীনভাবে সরিষার তেল উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি তেলের মিলে অভিযান চালিয়ে মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৩০ মার্চ) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেনের নেতৃত্বে সদর উপজেলার ঝাউডাঙা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে লাইসেন্স বিহীন অবস্থায় অবৈধভাবে একটি তেলের মিল পরিচালিত হচ্ছে এমন খবরের ভিত্তিতে সোমবার বিকালের সেখানে অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট তেল মিলটি দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই তেল উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এসময় বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী দুটি মামলায় মিল মালিককে মোট ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

অভিযানের সময় মিল কর্তৃপক্ষকে ভবিষ্যতে বৈধ কাগজপত্র ছাড়া কোনো ধরনের উৎপাদন কার্যক্রম না চালানোর জন্য সতর্ক করা হয়। অভিযানকালে প্রশাসন বাজারে ভেজাল ও অবৈধ পণ্য উৎপাদন বন্ধে নিয়মিত তদারকি চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল