সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

সাতক্ষীরার আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, আতঙ্কিত এলাকাবাসী

সোমবার, এপ্রিল ৬, ২০২৬
সাতক্ষীরার আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, আতঙ্কিত এলাকাবাসী

মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা:

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবসিয়া এরাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। খোলপেটুয়া নদীর প্রবল স্রোতের টানে রোববার (৫ এপ্রিল) সকালে সাতক্ষীরার পাউবো বিভাগ-২ এর আওতাধীন ৭/২ পোল্ডারের কাকবসিয়া খেয়াঘাটের উত্তর পাশে প্রায় ৫০ মিটার বেড়িবাঁধে হঠাৎ ধ্বস দেখা দেয়। এতে করে বাঁধের গোড়া থেকে মাটি ধ্বসে নদী গর্ভে বিলিন হয়ে যায়। ক্রমশঃ ভাঙন দীর্ঘায়িত হচ্ছে। এদিকে হঠাৎ করে বেড়িবাঁধে ধ্বস দেখা দেওয়ায় ওই এলাকায় বসবাসকারি জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত ভাঙন পয়েন্টে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করার জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে খবর দেয়।

বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে পাউবো কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে বাঁধের ভাঙন মেরামতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

বিশিষ্ট সমাজ সেবক নুরুল আফসার মোর্তজা জানান, খোলপেটুয়া নদীর প্রবল স্রোতের  টানে রোববার সকালের দিকে কাকবসিয়া খেয়াঘাটের উত্তর পাশে পাউবো’র বেড়িবাঁধের গোড়ায় হঠাৎ করে ধ্বস দেখা দেয়। কিছুক্ষনের মধ্যে বাঁধের গোড়া থেকে প্রায় ৫০ মিটার এলাকা জুড়ে মাটি ধ্বস নদী গর্ভে চলে যায়। এতে করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাথে সাথে ভাঙনের বিষয়টি পাউবো কর্তৃপক্ষকে জানানো হয়।

স্থানীয় চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানান, বাঁধের অবস্থা অত্যন্ত নাজুক। প্রতি মুহূর্তে মাটি নদীতে চলে যাচ্ছে। দ্রুত ডাম্পিংয়ের মাধ্যমে সংস্কার না করলে লোকালয় রক্ষা করা কঠিন হয়ে পড়বে। তিনি এ বিষয়ে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সাতক্ষীরার পাউবো বিভাগ-২ এর উপবিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম জানান, ভাঙনের খবর পেয়ে আমরা দ্রæত ঘটনাস্থলে পৌছে ভাঙন পয়েন্টে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু করেছি। আশাকরা যায় বড় ধরনের কোন সমস্যা হবে না।

সাতক্ষীরার পাউবো বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহমান তাযকিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ৭/২ পোল্ডারের আওতাধীন কাকবসিয়া খেয়াঘাটের উত্তর পাশে বেড়িবাঁধের বাইরে একটি মাটির ঘর ছিল। রোববার সকালে হঠাৎ করে ওই ঘরের পাশে বেড়িবাঁধের গোড়ায় ধ্বস দেখা দেয়। পরে কিছুটা এলাকা জুড়ে বাঁধের গোড়ার মাটি নদীতে ধ্বসে পড়ে। জানার সাথে সাথে আমার অফিসারদেরকে ঘটনাস্থলে পাঠাই। তারা ভাঙন প্রতিরোধে সেখানে কার্যকর পদক্ষেপ নিয়েছে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল