মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল আমিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কেএম মীর হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ জুবায়ের আহমেদ, উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রাণী সম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সাগর, নজমিয়া কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা এ কে এম শামসুদ্দিন, চৌদ্দগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপম সেন গুপ্ত, ছুপুয়া ছফরিয়া কামিল মাদরাসার প্রভাষক মাওলানা এবিএম হাবিবুন নবী প্রমুখ।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মেলায় শিক্ষা প্রতিষ্ঠানের ১৪টি স্টল বসানো হয়। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার স্টলগুলো পরিদর্শন করে সন্তোষপ্রকাশ করেছেন।
এমআই