বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

ইবি বুননের সভাপতি মিম, সম্পাদক সাইমুম

বুধবার, এপ্রিল ৮, ২০২৬
ইবি বুননের সভাপতি মিম, সম্পাদক সাইমুম

হাম্মাদ, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিল্প ও সৃজনশীল সংগঠন 'বুনন' এর ২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য  আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ফাওজিয়া ফারজানা মিম এবং সাধারণ সম্পাদক হিসেবে সাইমুম ইসলামকে মনোনীত করা হয়েছে।   

বুধবার (৮ এপ্রিল) সংগঠনটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। আংশিক কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসনাত জাহান দীপা, শেখ এ এম রুম্মান ও মোঃ আশেক । এ কমিটিকে ৭ কর্ম দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে।

নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সাইমুম ইসলাম বলেন, “আমি বিশ্বাস করি, আমরা সবাই একসাথে কাজ করলে ‘বুনন’ একদিন একটি অনুকরণীয় সামাজিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে। সংগঠনের কার্যক্রমকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা, সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি করা এবং নতুন প্রজন্মকে ইতিবাচক কাজে যুক্ত করার জন্য আমরা সমন্বিতভাবে কাজ করব।”

সভাপতি ফাওজিয়া ফারজানা মিম বলেন, “আজকের এই দিনটি আমার জীবনের একটি অত্যন্ত গর্বের ও স্মরণীয় মুহূর্ত। ‘বুনন’–এর সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া আমার জন্য শুধু সম্মানের নয়, বরং এক বিশাল কর্তব্যের প্রতীক। আমি চাই আমাদের এই সংগঠন আরও বেশি মানুষের কাছে পৌঁছাক এবং ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে এর বিস্তৃতি আরও দূর পর্যন্ত ছড়িয়ে পড়ুক। সভাপতি হিসেবে আমার লক্ষ্য হবে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করা, নতুন উদ্যোগ গ্রহণ করা এবং সদস্যদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি দৃঢ় করা। সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করছি।”

উল্লেখ্য, রঙ তুলিতে স্বপ্ন বুনি”—এই মূলমন্ত্রকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই বুনন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাস ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে আসছে। বুননের উদ্যোগে নিয়মিতভাবে সমাজসেবামূলক কর্মসূচি, সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা, শিক্ষামূলক কার্যক্রম, পরিবেশ সচেতনতা, সাংস্কৃতিক আয়োজন এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। 

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল