শনিবার, ১১ এপ্রিল ২০২৬

সুন্দরবনে হরিণ শিকারের জন্য পেতে রাখা ২৫ মালা ফাঁদ উদ্ধার

শনিবার, এপ্রিল ১১, ২০২৬
সুন্দরবনে হরিণ শিকারের জন্য পেতে রাখা ২৫ মালা ফাঁদ উদ্ধার

মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:

বন বিভাগর উদ্যোগে সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনের বনাঞ্চলে নিয়মিত ফুট পেট্রোলিং পরিচালনা করার সময় হরিণ শিকারের জন্য পেতে রাখা ২৫টি মালা ফাঁদ উদ্ধার ও অপসারণ করেছে বন বিভাগ। শনিবার (১১ এপ্রিল) সকালে টহল চলাকালে সুন্দরবনের মন্দিরের খাল এলাকা থেকে এই ফাঁদ উদ্ধার করা হয়।

বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সুন্দরবনের বনাঞ্চলের ভেতরে অবৈধভাবে ফাঁদ পেতে বন্যপ্রাণী শিকার করার চেষ্টা চালিয়ে আসছে। নিয়মিত টহল জোরদার করায় এসব ফাঁদ শনাক্ত করে অপসারণ করা সম্ভব হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে নিয়মিত টহলের সময় সুন্দরবনের মন্দিরের খাল এলাকায় পতে রাখা ২৫টি মালা ফাঁদ উদ্ধার ও অপসারণ করা হয়। একটি অসাধু শিকারী চক্র হরিণ শিকারের জন্য গোপনে বনের মধ্যে এসব ফাঁদ পেতে রেখেছিল।

সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, হরিণসহ অন্যান্য বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একইসঙ্গে বনাঞ্চলে অবৈধ প্রবেশ ও শিকার কার্যক্রম প্রতিরোধে স্থানীয়দের সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। বন বিভাগের পক্ষ থেকে সকলকে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সহযোগিতা করার আহবান জানানো হয়।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল