মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র ৫৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১১টায় শহরের নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক।
সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও পবিত্র গীতা মাঠ করা হয়। পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়াসহ বিগত দিনে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সদস্য ও তাদের পরিবারের মৃত সদস্যদের স্মরনে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় ও তাদের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়।
সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন চেম্বারের সভাপতি ও সদরের আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক।
চেম্বারের পরিচালক মোঃ রাহবার কবীর পিয়ালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল, সহ-সভাপতি মোঃ শামীম কবির ও বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন চেম্বারের সচিব মামুন-অর-রশিদ।
পরে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় চেম্বারের সদস্য মোঃ খালেকুজ্জামান বাবু, রাজিউর রহমান রাজু, মােঃ সাইফুল্লাহ, মোঃ আইনুল হক, রেহাতুল ইসলাম খোকা, আল মামুন বিপ্লব, শফিকুল ইসলাম সাজুসহ কয়েকজন সদস্য অংশগ্রহণ করেন।
সাধারণ সভায় চেম্বারের সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন, চেম্বারের বর্তমান পরিচালক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম, মোঃ মোসাদ্দেক হোসেন, সুজাউর রব চৌধুরী, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, মোঃ জর্জিস আনাম, মোঃ মোকাররম হোসেন, আলহাজ্ব শাহেদ রিয়াজ পিম, মানবেন্দ্র দাস (মনোজ), মোঃ রুবেল ইসলাম, মোঃ মোস্তফা কামাল মিলন, মোঃ মঞ্জুর মুর্শেদ সুমন, মোঃ শামীম কবীর অপু, মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু উপস্থিত ছিলেন।
এমআই