শনিবার, ১১ এপ্রিল ২০২৬

হিলিতে নিষিদ্ধ কোমল পানিয় বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২০হাজার টাকা জরিমানা

শনিবার, এপ্রিল ১১, ২০২৬
হিলিতে নিষিদ্ধ কোমল পানিয় বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২০হাজার টাকা জরিমানা

মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে নিষিদ্ধ কোমল পানিয় বিক্রির দায়ে লাল চান নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাত ৭টায় হিলি বাজারে অভিযান চালিয়ে তাকে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা। এসময় সেখানে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন উপস্থিত ছিলেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা জানান,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে হিলি বাজারের কিছু দোকানে গোপনে নিষিদ্ধ কোমল পানিয় বিক্রি করা হচ্ছে।এমন অভিযোগের ভিত্তিতে  আজ রাতে হিলি বাজারের দুধহাটিতে অবস্থিত লাল চানের দোকানে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে বেশ কিছু পরিমান নিষিদ্ধ কোমল পানিয় উদ্ধার করা হয়। এই অপরাধে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সেই সাথে কোমল পানিয়গুলো জব্দ করা হয়েছে তা ধ্বংস করা হবে। সেই সাথে বাজারে অন্য ব্যাবসায়ীদের এই পণ্য বিক্রি না করতে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল