মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

শিক্ষামন্ত্রীর সাথে ইবি ছাত্রদলের স্বাক্ষাৎ

সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
শিক্ষামন্ত্রীর সাথে ইবি ছাত্রদলের  স্বাক্ষাৎ

হাম্মাদ, ইবি প্রতিনিধি:

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সাথে সাক্ষাৎ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। সোমবার (১৩ এপ্রিল) রাত নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ স্বাক্ষাৎ  করে তারা।

এসময় শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আহ্বায়ক সদস্য নুর উদ্দিন, রাফিজ আহমেদ, সাব্বিরসহ প্রায় দুশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

জানা যায়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে অংশগ্রহণ করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। পরে সেখানে সেমিনার শেষে ঢাকায় ফেরার পথে ইবির প্রধান ফটকে গাড়ি থামান তিনি। পরে সেখানে তার সাথে স্বাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। একইসাথে স্বাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করে শাখা ছাত্রদল।

এ ব্যাপারে সংগঠনটির সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন এবারের মন্ত্রীসভা বাংলাদেশের ইতিহাসের সেরা মন্ত্রীসভা। এ মন্ত্রীসভার অন্যতম সেরা ও যোগ্য মন্ত্রী হলেন এহসানুল হক মিলন স্যার। ইবি ছাত্রদলকে স্বাক্ষাৎ এর সুযোগ দেওয়াই আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ২০০১-০৬ সালে তিনি যেভাবে একটি নকলমুক্ত শিক্ষাব্যবস্থা উপহার দিয়েছিলেন, একইভাবে এবারও তিনি একটি আধুনিক ও নকলমুক্ত শিক্ষাব্যবস্থা উপহার দিবেন।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল