শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

মিথ্যার সমাজে সত্যের মূল্য কতটুকু

বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
মিথ্যার সমাজে সত্যের মূল্য কতটুকু

হাফসা বিনতে আমিন:


মিথ্যার সমাজে সত্যকে মেনে নেয়া সহজ নয়।কেননা সত্যকে এমনভাবে রূপায়িত করা হয় যে সমাজ মিথ্যাকেই সত্য হিসেবে গ্রহণ করতে সাচ্ছন্দ্যবোধ করে।বর্তমান পৃথিবীতে মানুষের আবেগ,কথা,বিশ্বাস সবকিছুই কৃত্রিম মাত্র। নিজের উপর যেনো এক মিথ্যার রূপ বহন করছে এক বিশাল জনসংখ্যা। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, প্রাতিষ্ঠানিক, প্রশাসনিক.. সবদিক দিয়েই মিথ্যা পুরস্কৃত। মিথ্যা মামলা,মিথ্যা অপবাদ,মিথ্যা সাক্ষ্য, মিথ্যা বিবরণী ইত্যাদি সবকিছুই একটি নিষ্পাপ,নির্দোষ,নিরপরাধ জীবনকে ধ্বংস করে দেয়।সমাজের চিরায়িত প্রথানুযায়ী মানুষ যা শোনে তাতেই সে বিশ্বাস করে।কেননা ঘটে যাওয়া সবকিছু আর সবার দেখার সুযোগ হয়ে ওঠে না।গুটিকয়েক সত্যের বুলিতে তাই সবার ভরসাও বিস্তার পায়না।যেখানে মিথ্যাকে প্রতিষ্ঠিত করা হয় সেখানে সত্যকে প্রকাশ্যে আনা নিছক বৈপরীত্য ও শত্রুতা প্রকাশ করে মাত্র।খুব সম্ভবত এমন একটি প্রচলিত কথা আছে যে 'অপ্রিয় সত্য কোথাও বলতে নেই কিংবা কারো পছন্দ নয়।' মানুষ সামাজিক জীব তাই মন্তব্য করা,সমালোচনা করা,মতামত দেয়া তার স্বাভাবিকতার অংশ। তবে বেশিরভাগেরই সমালোচনার মুখোমুখি না হওয়ার প্রবনতা থাকে।পাছে লোকে কিছু বলবে এ ভাবনা তাকে সত্য প্রকাশে মানসিক বাধা প্রদান করে।

কিন্তু সত্যকে কি আদৌও চেপে রাখা সম্ভব?মিথ্যার এই বেড়াজাল থেকে কি সত্য উঁকি দেয়না?কিংবদন্তি তো প্রতিটি সমাজেই থাকে, যারা লাড়াই করে সত্যের নামে!

বেশিরভাগক্ষেত্রেই মিথ্যা কিছু অস্থিতিকর পরিবেশ থেকে রক্ষা করলেও সত্য যে চিরন্তন এ ভাবনায় বিশ্বাস করা খুব একটা কঠিন বিষয় নয়। সত্য কখনো না কখনো প্রকাশ পেয়েই যায়।কেননা মিথ্যাকে যতই শক্তিশালীভাবে প্রস্তুত করা হোকনা কেনো, সত্য সবার উপরেই অবস্থান করে।সত্যই নির্দোষকে বাঁচার তাগিদ দেয়।সত্য নিখুঁতের প্রতীক।সত্য খোলা আকাশের মতো যেখানে শুধু বাস্তবা ঠাই পায়।

হাফসা বিনতে আমিন
শিক্ষার্থী 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল