রামিন কাউছার, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান Libertree Inc. (Korea-based company specializing in AI-based bibliographic) ও MARC systems for libraries-এর আমন্ত্রণে Korea-Bangladesh Library ODA Working Conference-এ যোগ দিতে আজ ১৬ এপ্রিল রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন। উপাচার্য আগামী ১৮ থেকে ২১ এপ্রিল ২০২৬ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিতব্য চার দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দেবেন।
উপাচার্য কনফারেন্সে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গ্রন্থাগার খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার সুযোগ সৃষ্টি এবং ODA (Official Development Assistance)-এর আওতায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এছাড়া তিনি গ্রন্থাগারের আধুনিকায়ন, ডিজিটাল রূপান্তর, বিবলিওগ্রাফি ও মেটাডেটার উন্নয়ন, এবং দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও আলোচনা করবেন।
উপাচার্যের এই সফর বাংলাদেশের শিক্ষা খাতে, বিশেষ করে গ্রন্থাগারের অবকাঠামোগত উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনায় দিকনির্দেশনা পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। আগামী ২১ এপ্রিল ২০২৬ তারিখে তিনি দেশে ফিরবেন।
এমআই