বুধবার, ২২ এপ্রিল ২০২৬

কুমিল্লার তনু হত্যা: ১০ বছর পর সাবেক সেনা সদস্য গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ড

বুধবার, এপ্রিল ২২, ২০২৬
কুমিল্লার তনু হত্যা: ১০ বছর পর সাবেক সেনা সদস্য গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ড

জেলা প্রতিনিধি:
 
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় ১০ বছর পর অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইয়ের ঢাকার পরিদর্শক তারিকুল ইসলাম মঙ্গলবার বিকালে বলেন, “গ্রেপ্তার হাফিজুর রহমান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার। তিনি তনু হত্যার সময় কুমিল্লা সেনানিবাসে দায়িত্বরত ছিলেন।

“আসামিকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক মুমিনুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।”

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল