রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার মরদেহ উদ্ধার

রোববার, এপ্রিল ২৬, ২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার মরদেহ উদ্ধার

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক সহকারী উপজেলা  প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া বিশ্বরোড সংলগ্ন মাতৃকুঞ্জ বহুতল ভবনের চতুর্থ তলা থেকে রাজিব হোসেন রাজু (৩৬) নামের ওই কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাজিব হোসেন রাজু প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিইও) হিসেবে কর্মরত ছিলেন এবং বর্তমানে গোপালগঞ্জ সদরে দায়িত্ব পালন করছিলেন। তিনি দুই কন্যা সন্তানের জনক। তার বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামে। তিনি নুর ইসলাম শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিহতের স্ত্রী হ্যাপি আক্তার, যিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা,তিনি জানান—তিনি সকালে স্বামীর সঙ্গে কথা বলে স্কুলে যান। পরে  মেয়ের কাছ থেকে ফোন পেয়ে বাসায় এসে স্বামীর মরদেহ দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ব্যাপারে  ভাঙ্গা থানার এসআই হাবিব জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল