সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

বাবার কাটা খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
বাবার কাটা খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তরিকুল ইসলাম তারেক:

বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেখান থেকে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, যশোরের সেই উলশী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বেলা ১২টার দিকে এ খনন কার্যক্রমের সূচনা করেন প্রধানমন্ত্রী।

এর আগে খালপাড়ে ফলক উন্মোচন করেন তারেক রহমান। ১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার উলসী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খাল স্বেচ্ছাশ্রমে খনন করেছিলেন জিয়াউর রহমান, যা ‘জিয়া খাল’ নামে পরিচিত। তখন তিনি সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন।

আগামীতে আমরা গ্রাম এবং শহরের মায়েদের রান্নার সুবিধার জন্য এলপিজি কার্ড দিতে চায়। যাতে মায়েদের রান্নায় কষ্ট করতে না হয়। 
তার সরকার দেশের সব বন্ধ কলকারখানা চালু করতে চায় উল্লেখ করে বলেন, কলখানাগুলো চালু হলে এখান থেকে দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। 

বিএনপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মালিক জনগন। আমাদের প্রত্যেকটি কর্মসূচি তাই জনগনের জন্য। 
দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে বিগত ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে। এখন আমাদের দেশ গঠনের পালা। সারাদেশে ২৫ কোটি বৃক্ষ রোপন করা হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপিসহ সব রাজনৈতিক দল যে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে। তা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। 
কিন্তু একটি দল জনগনকে জুলাই সনদ এবং গণভোট নিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে। তাদের ব্যাপারে সতর্ক থাকার আহবান জানান তিনি। আমরা ফ্যামিলি কার্ড, কৃষককার্ড, বেকারদের কর্মসংস্থান, শিল্পকলখানা চালু করা, মেয়েদের ডিগ্রী পর্যন্ত শিক্ষা ফ্রি করাসহ দেশের উন্নয়নে গ্রহণ করা কর্মসূচিগুলো বাধাগ্রস্ত করতে জুলাই সনদ এবং গণভোট নিয়ে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। 
তিনি বলেন, আমাদের দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত। সবাই মিলে এই ৪০ কোটি হাত কাজে লাগিয়ে আমরা দেশকে উন্নতির দিকে নিয়ে যাবো। 

সবশেষে প্রধানমন্ত্রী বলেন, করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। 

যশোর বিমানবন্দর থেকে বাসযোগে শার্শার উলাসী খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছালে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির নেতৃবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল