বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ

বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ

নিজস্ব প্রতিবেদক:
 
সকাল থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আজ বুধবার দুপুর ১২টার দিকে কমে আসতে পারে। এরপর বিরতি দিয়ে বিকেল কিংবা সন্ধ্যায় ফের শুরু হতে পারে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জাগো নিউজকে এসব তথ্য জানান।

তিনি বলেন, বৃষ্টি অনবরত হবে না। যেহেতু এখন মন্সুন (মৌসুমি) সিজন  না। দুপুর ১২টার দিকে বৃষ্টি কমে যেতে পারে। এরপর বিকেল কিংবা সন্ধ্যায় ফের বৃষ্টি শুরু হতে পারে। তবে দিনভর আকাশ মেঘলা থাকতে পারে।

এদিকে গতকাল ২৮ এপ্রিল দেশজুড়ে বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ১৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে ভোলায়। দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ৯২ মিলিমিটার। এসময় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল