বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ফরিদপুরের সালথায় বিস্ফোরক মামলার পলাতক আসামি আ. লীগ নেতা চেয়ারম্যান গ্রেপ্তার

বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
ফরিদপুরের সালথায় বিস্ফোরক মামলার পলাতক আসামি আ. লীগ নেতা চেয়ারম্যান গ্রেপ্তার

এহসানা রানা, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদুল হাসান খাঁন সোহাগকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকেল ৬টার দিকে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় অবস্থিত তার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

পুলিশের দেওয়া তথ্যমতে, সোহাগ খাঁনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এসব মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার অবস্থান নিশ্চিত করে এই অভিযান পরিচালনা করে।

ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান: "গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলায় ওয়ারেন্ট ছিল।"

বর্তমানে গ্রেপ্তারকৃত চেয়ারম্যানকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে যথাযথ নিরাপত্তার সাথে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল