বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সাত বিভাগে সমাবেশ করবে ১১ দল

বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
সাত বিভাগে সমাবেশ করবে ১১ দল

নিজস্ব প্রতিবেদক:

সংবিধানের মৌলিক সংস্কার এবং গণভোটের রায়ের আলোকে ঘোষিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট। বিভাগীয় শহরগুলোতে ধারাবাহিক সমাবেশের মাধ্যমে জনমত গড়ে তোলা এবং চলমান রাজনৈতিক আন্দোলনকে বেগবান করাই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানিয়েছে জোটটি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন লিয়াজোঁ কমিটির সদস্য হামিদুর রহমান আযাদ। তিনি জানান, আগামী ১৬ মে রাজশাহী বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, রাজশাহীর পর ১৩ জুন চট্টগ্রাম, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং সর্বশেষ ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রতিটি সমাবেশে জোটভুক্ত ১১টি দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে।

জোটের নেতারা বলছেন, ‘জুলাই সনদ’-এর পূর্ণ বাস্তবায়ন এবং সংবিধানের কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি। এ লক্ষ্যেই সারাদেশে জনমত গড়ে তোলা এবং সরকারের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টির অংশ হিসেবে এই ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদের দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই কর্মসূচির মাধ্যমে জনগণের প্রত্যাশা তুলে ধরা হবে এবং গণভোটের রায়ের প্রতি সম্মান জানাতে সরকারকে বাধ্য করা হবে।

দলীয় সূত্র জানায়, প্রতিটি বিভাগীয় শহরে বড় পরিসরের সমাবেশ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সমাবেশগুলোতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক কাঠামোর সংস্কার এবং জনগণের ভোটাধিকার নিয়ে জোটের অবস্থান তুলে ধরা হবে।

বৈঠকে জোটের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে আসিফ মাহমুদসহ বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। বৈঠকে কর্মসূচি বাস্তবায়নের কৌশল, মাঠপর্যায়ের প্রস্তুতি এবং সাংগঠনিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল