এম. পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমীক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, সম্পূর্ণ ইসলামীক অর্থনৈতিক ব্যবস্থায় (যাকাত ভিত্তিক) রাষ্ট্র পরিচালিত হলে শ্রমজীবী খেটেখাওয়া মানুষ বেশী লাভবান হবেন। তাদের অধিকার ও মর্যাদা বৃদ্ধি পাবে। সে ক্ষেত্রে মানুষের রচিত ব্যবস্থায় রাষ্ট্র পরিচালিত নয়। যদি ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠিত হয়, তা হলে ইসলামীক আর্দশক ভিত্তিক অর্থনীতিতে যাকাত, ভিত্তিক পরিচালিত হবে সকল অর্থনৈতিক রাষ্ট্র ব্যবস্থা। থাকবে না ধনি গরিবের ভেদাভেদ। মালিক ও শ্রমীকের ভাতৃত্ব বন্ধন আরও দৃঢ় হবে।
শুক্রবার বিকেল ৪টায় মডেল মসজিদ অডিটোরিয়ামে বাংলাদেশ শ্রমীক কল্যাণ ফেডারেশন মোরেলগঞ্জ পৌর শাখার আয়োজনে আন্তর্জাতিক শ্রমীক দিবসে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট ইসলামী আলোচক ও শিক্ষাবিদ অধ্যাপক শহিদুল ইসলাম।
শ্রমীক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথির আলোচনা করেন উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান, পৌর জামায়াত ইসলামীর আমির রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন শ্রমীক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, অধ্যাপক সবির আহম্মেদ প্রমুখ।
এমআই