রবিবার, ০৩ মে ২০২৬

সিলেট-সুনামগঞ্জসহ পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

রোববার, মে ৩, ২০২৬
সিলেট-সুনামগঞ্জসহ পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক:

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওরসহ বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন মাঝারি থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহান স্বাক্ষরিত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। সুরমা-কুশিয়ারা অববাহিকায় সিলেট ও সুনামগঞ্জ জেলার নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকলেও আগামী তিন দিনে অতিভারী বৃষ্টির কারণে পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এতে কুশিয়ারা নদীর পানি কিছু স্থানে প্রাক-মৌসুমী বিপদসীমা অতিক্রম করতে পারে এবং হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে। সারিগোয়াইন ও যাদুকাটা নদীর পানিও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

নেত্রকোনায় ভুগাই-কংস ও সোমেশ্বরী নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী কয়েক দিন পানি স্থিতিশীল থাকলেও নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে মগরা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা রয়েছে।

ধনু-বাউলাই অববাহিকায় কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলায় পানি বাড়ছে। বিশেষ করে বাউলাই নদীর খালিয়াজুড়ি পয়েন্টে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে, যা নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে।

অন্যদিকে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে। মনু, খোয়াই ও জুড়ি নদীর পানি আগামী তিন দিনে বৃদ্ধি পাবে। এর মধ্যে খোয়াই ও জুড়ি নদী দ্রুত বিপদসীমা অতিক্রম করতে পারে এবং মনু নদী সতর্কসীমা ছাড়িয়ে যেতে পারে।

কেন্দ্রটি সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও হাওর এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল