মঙ্গলবার, ০৫ মে ২০২৬

শাপলা চত্বরের শহীদদের স্মরণে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মঙ্গলবার, মে ৫, ২০২৬
শাপলা চত্বরের শহীদদের স্মরণে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:

বিগত ২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরের ঘটনায় নিহতদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,
সাতক্ষীরা শহর শাখা। মঙ্গলবার (৫ মে) সকালে সাতক্ষীরা শহরের আল আমিন ট্রাস্টের সেমিনার কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মোঃ নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ও বিশেষ বক্তারা শাপলা চত্বরের ঘটনার স্মৃতিচারণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ইমান-আকিদা রক্ষার দাবিতে সমবেত তৌহিদী জনতার ওপর যে বর্বরোচিত আক্রমণ চালানো হয়েছিল, তা দেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। তারা দাবি করেন, সেই রাতে শত শত নিরীহ মানুষকে লক্ষ্য করে চালানো অভিযান বিশ্ববিবেককে নাড়িয়ে দিয়েছিল।

বক্তারা শহীদদের রক্ত বৃথা যেতে না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

আলোচনা পর্ব শেষে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে শাপলা চত্বরের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা ও
দেশবাসীর কল্যাণ চেয়ে দোয়া করা হয়।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল