বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম

বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
আরেক দফা বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক:

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে কার্যকর করে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ নিয়ে চলতি বছর ৩৫ বার স্বর্ণের দাম বাড়ল।

বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। আগের দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। অর্থাৎ, ভরিতে দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

এর আগে গতকাল বুধবার (৬ মে) সকালে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৫ বার, আর কমেছে ২৮ বার। গত ২০২৫ সালে ৯৩ বার দাম সমন্বয়ের মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। ভরিতে ১১৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৭৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫৫৮ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৩৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে বেড়েছে ২১ বার, কমেছে ১৭ বার। ২০২৫ সালে মোট ১৩ বার দাম সমন্বয়ের মধ্যে বেড়েছিল ১০ বার, কমেছিল মাত্র ৩ বার।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল