বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

নিজস্ব প্রতিবেদক: 

জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়া এর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুল রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত এ বৈঠকে আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য , এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা , এমপি।

বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক সম্পর্ক, মানবিক সহযোগিতা, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, যুবসমাজের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া রোহিঙ্গা সংকটের মানবিক দিক, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়েও মতবিনিময় করেন তারা।

বৈঠকে ডা. শফিকুর রহমান বাংলাদেশের জনগণের প্রতি জাপান সরকার ও নিপ্পন ফাউন্ডেশনের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে নিপ্পন ফাউন্ডেশনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অন্যদিকে ইওহেই সাসাকাওয়া বাংলাদেশের উন্নয়ন, মানবসম্পদ বিকাশ ও মানবিক কার্যক্রমে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল