বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন: ৫ জেলার শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবের আশা

বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন: ৫ জেলার শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবের আশা

ফরিদপুর প্রতিনিধি:


ফরিদপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২তম আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে)  শহরের গোয়ালচামট এলাকায় ফিতা কেটে ও পায়রা উড়িয়ে এই কেন্দ্রের উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে সদর উপজেলা পরিষদে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এবং শহিদুল ইসলাম বাবুল।

আলোচনা সভায় বক্তারা বলেন, এই আঞ্চলিক কেন্দ্রটি স্থাপনের ফলে ফরিদপুরসহ পার্শ্ববর্তী পাঁচটি জেলার উচ্চশিক্ষার প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হলো। এখন থেকে একাডেমিক ও প্রশাসনিক কাজের জন্য শিক্ষার্থীদের আর কষ্ট করে গাজীপুর মূল ক্যাম্পাসে যেতে হবে না, যা তাদের সময় ও অর্থ উভয়ই সাশ্রয় করবে।

বক্তারা আরও উল্লেখ করেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে প্রতিটি উপজেলায় লাইব্রেরি স্থাপন ও খেলাধুলার সুযোগ বৃদ্ধি করা প্রয়োজন। 

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল