রবিবার, ৩১ মে ২০২৬

দিনাজপুর জামায়াত নেতা অধ্যক্ষ আফজালুল আনাম সড়ক দূর্ঘনায় গুরুতর আহত

রোববার, মে ৩১, ২০২৬
দিনাজপুর জামায়াত নেতা অধ্যক্ষ আফজালুল আনাম সড়ক দূর্ঘনায় গুরুতর আহত

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : 

দিনাজপুরে জামায়াত নেতা অধ্যক্ষ একেএম আফজালুল আনাম সড়ক দূর্ঘনায় গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৩০ মে ২০২৬) সন্ধ্যায় অধ্যক্ষ আফজালুল আনাম দিনাজপুর-বিরল আঞ্চলিক সড়কের মুখলিসপুর তেঁতুলতলা নামক স্থানে সড়ক দূর্ঘনায় আহত হন।

শনিবার বিকেলে দিনাজপুর জেলা শহর থেকে বিরলের  বাজিতপুর গ্রামের নিজ  বাড়িতে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছলে পিছন দিক থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এতে তিনি মাথা ও পায়ে আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয় পথচারীরা তাকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সেক্রেটারি ও দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন অধ্যক্ষ একেএম আফজালুল আনাম।

বর্তমানে তিনি মেডিকেল কলেজের নিউরোসার্জারি  বিভাগের অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ আলমের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকগণ জানিয়েছেন ।

এদিকে জামায়াত নেতা আফজালুল আনাম আহত হওয়ার খবর শুনে হাসপাতালে ছুটে আসেন দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ও দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম । তারা হাসপাতালে তার শয্যাপাশে বেশকিছু সময় অতিবাহিত করেন এবং চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন।

এসময় জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, বিরল উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুর রশিদসহ জামায়াত, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।

অধ্যক্ষ একেএম আফজালুল আনামের দুর্ঘটনার খবরে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তার সুস্থতা কামনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল