শুক্রবার, ০৮ মে ২০২৬

মোংলায় দুইভাগ হয়ে গেল ট্রেনের লাইনের উপর শুয়ে থাকা যুবকের দেহ

শুক্রবার, মে ৮, ২০২৬
মোংলায় দুইভাগ হয়ে গেল ট্রেনের লাইনের উপর শুয়ে থাকা যুবকের দেহ

বাগেরহাট প্রতিনিধি: 

বাগেরহাটের মোংলায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে ইপিজেড সংলগ্ন রেলওয়ে স্টেশনের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায় নি।

স্থানীয়রা জানান, আজ দুপুরে বেনাপোল থেকে মোংলাগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে রেল পুলিশ ও মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে  মোংলা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ  মোহাম্মদ নুর আলম গাজী জানান, নিহতের পরিচয় এখনো জানা যায়নি।  প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি দাবি করেন, সে লাইনের উপরে শুয়ে নিজে আত্মহত্যা করে থাকতে পারে। তার শরীর দুই ভাগ হয়ে গেছে। 

এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে সে মোংলার চিলা ইউনিয়নের সুন্দরতলা  এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল