সোমবার, ২৫ মে ২০২৬

টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

সোমবার, মে ২৫, ২০২৬
টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েজন।

সোমবার (২৫ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার জোগারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, উত্তরবঙ্গগামী রডবোঝাই ট্রাকটিতে যাত্রী ছিল ও ত্রিপল দিয়ে ঢাকা ছিল। মহাসড়কের কালিহাতীতে পৌঁছালে এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে রড এবং চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ নিহত হন। এছাড়া বেশ কয়েকজন আহত হন।

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামছুল আলম সরকার বলেন, বিভিন্ন জায়গা থেকে রডবোঝাই ট্রাকে যাত্রী তোলা হয়েছিল। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল