শনিবার, ০৯ মে ২০২৬

ডিআইইউতে ছাত্রশিবিরের ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও প্রকাশনা উৎসব’ অনুষ্ঠিত

শনিবার, মে ৯, ২০২৬
ডিআইইউতে ছাত্রশিবিরের ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও প্রকাশনা উৎসব’ অনুষ্ঠিত

ডিআইইউ প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার উদ্যোগে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও প্রকাশনা’ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন সংলগ্ন মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পে অংশ নিয়ে অনেক শিক্ষার্থী তাদের রক্তের গ্রুপ নির্ণয় করেন, যা ভবিষ্যতে জরুরী চিকিৎসাসেবা ও রক্তদানে ভূমিকা রাখবে বলে শিক্ষার্থীরা আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও প্রকাশনা উৎসবে ছাত্রশিবির প্রকাশিত বই, ডায়েরী, ওয়াল ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার, আয়াত-হাদিস ও দু'আ সম্বলিত স্টিকার, পরিচিতিপত্র, ম্যাগাজিন, মাসিক-দ্বিমাসিক পত্রিকা, জুলাই শহীদ স্বরণিকা ইত্যাদি বিক্রয় ও প্রদর্শন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে এসব প্রকাশনা ঘিরে বেশ আগ্রহ ও সাড়া লক্ষ্য করা যায়।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করিম বলেন, ‘ছাত্রশিবির সবসময় ইসলাম, মানবতা ও বাংলাদেশের কল্যাণে কাজ করে গিয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। আজ আমরা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমাদের নববর্ষ প্রকাশনা সামগ্রী নিয়ে এসেছি। শিক্ষর্থীরা স্টল ঘুরে বই ও অন্যান্য সামগ্রী দেখতে ও ক্রয় করতে পারবে। পাশাপাশি আমরা ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প’ করে রক্তের গ্রুপ পরীক্ষা করার জন্য ডেস্ক রেখেছি। শিক্ষার্থীদের মানবিক সেবায় সম্পৃক্ত করা এবং সচেতনতা বৃদ্ধি করাই আমাদের এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, রক্তের গ্রুপ জানা থাকলে জরুরী মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো সহজ হয়, তাই এই উদ্যোগ শিক্ষার্থীসহ ও সেবা প্রত্যাশী সকলের জন্য  খুবই প্রাসঙ্গিক হবে বলে আশা রাখি।

অনুষ্ঠান সম্পর্কে শাখা ছাত্রশিবিরের পরামর্শসভা সদস্য মুজাহিদ মুন্না বলেন, শিক্ষার্থীদের মাঝে সেবামূলক কার্যক্রমের পাশাপাশি বুদ্ধিবৃত্তিক চর্চা ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের নিজস্ব প্রকাশনার বিভিন্ন বই, খাতা, পত্রিকা, ম্যাগাজিন, স্টিকার, লিফলেট, ডায়েরি, কলম ও ক্যালেন্ডার বিক্রয়ের জন্য প্রদর্শন করা হয়। 

সার্বিকভাবে আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে মানবিকতা, সচেতনতা ও জ্ঞানচর্চা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল