রবিবার, ১০ মে ২০২৬

মাকে নিয়ে বিশ্ববরেণ্য ব্যক্তিদের অমর কথা

রোববার, মে ১০, ২০২৬
মাকে নিয়ে বিশ্ববরেণ্য ব্যক্তিদের অমর কথা

সময় জার্নাল ডেস্ক:

আব্রাহাম লিংকন- “যার মা আছে, সে কখনই গরীব নয়।”

জর্জ ওয়াশিংটন-” আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল।”

জোয়ান হেরিস-” সন্তানেরা ধারালো চাকুর মত।তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়। আর,মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে।”

এলেন ডে জেনেরিস-” আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনিই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ।”

সোফিয়া লরেন-” কোন একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়। একবার তার সন্তানের জন্য, আরেকবার নিজের জন্য।”

মিশেল ওবামা- “আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই শক্তি। আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই।”

নোরা এফ্রন- “মা আমাদের সবসময় এটা বুঝাতে চাইতেন যে, জীবনের চরম কষ্টের মূহুর্তগুলো তোমাদের হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে একসময়।”

মাইকেল জ্যাকসন-“আমার মা বিস্ময়কর আর আমার কাছে উৎকর্ষতার আরেক নাম।”

দিয়াগো ম্যারাডোনা-“আমার মা মনে করেন আমিই সেরা, আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি।”

মা যেমন তাঁর নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রীভাব পোষণ করবে -গৌতম বুদ্ধ

মায়ের অভিশাপ কখনো সন্তানের গায়ে লাগেনা। দোয়া গায়ে লাগে, অভিশাপ গায়ে লাগেনা। হাঁসের গায়ের পানির মত অভিশাপ ঝরে পড়ে যায়।

মায়ের শিক্ষাই শিশুর ভবিষ্যতের বুনিয়াদ, মা-ই হচ্ছেন শিশুর সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ

মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নিই বিনা সুদে অকৃত্রিম ভালবাসা – হুমায়ূন আহমেদ

মা! ছোট্ট একটি শব্দ। একটি পৃথিবী। শুধু পৃথিবী নয়, ত্রিভুবন। স্বর্গাদপী গরীয়সী। শুধু একবার মা বলে ডাকলেই এক স্বর্গীয় পুণ্যে হৃদয়-মন অমিয় সুধায় প্লাবিত হয়। মা, ত্রিভুবনের সবচেয়ে মধুরতম শব্দ। তাই মা-ই বসুন্ধরা, মা-ই ছায়া, মা-ই মায়া। মা এক মমতার অাধার। – দিলারা হোসেন

মা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন বলেছেন, ‘আমি যা হয়েছি বা যা হতে চাই, তার সবটুকুর জন্যই আমি আমার মায়ের কাছে ঋণী। আমার মায়ের প্রার্থনাগুলো সব সময় আমার সঙ্গে সঙ্গে ছিল।’

বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক বালজাক বলেছেন, ‘মায়ের হৃদয় হচ্ছে এক গভীর আশ্রয়, সেখানে আপনি সহজেই খুঁজে পাবেন মমতার সুশীতল ছায়া।’ জন গে বলেছেন, ‘মা, মা-ই, তার অন্য কোনো রূপ নেই।’

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘মা হচ্ছেন জগজ্জননী। তার চেয়ে শান্তির ঠিকানা আর কোথাও নেই।’ ইংরেজ কবি রবার্ট ব্রাউনিং বলেছেন, ‘মাতৃত্বেই সব মায়া-মমতা ও ভালোবাসার শুরু এবং শেষ।’ সনাতন ধর্মে মাকে স্বর্গের থেকেও বড়, মহান ও পবিত্র বলে আখ্যায়িত করা হয়েছে।

‘মাকে কার্ড দিয়ে শুভেচ্ছা জানানোর অর্থ হলো, মা তোমার জন্য এত কিছু করেছেন, তাকে দুই কলম লেখার সময় হয় না তোমার? আর যে চকলেট উপহার হিসেবে দাও, তার বেশির ভাগই চলে যায় তোমার পেটে।’ – আনা জার্ভিস

আমার মা। জানি না তিনি আমার মতো দুষ্টু একটা ছেলেকে কীভাবে মানুষ করেছেন। আমাকে বাগে আনা নিঃসন্দেহে সহজ ছিল না। তিনি নিশ্চয়ই খুব ধৈর্যশীল ছিলেন। একজন মায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তাঁর সন্তান যেন নিরাপদ আর সুস্থ থাকে। আমার মায়ের কাছেও ব্যাপারটা তা-ই ছিল। তিনি গত ২৪ বছর আমাকে দেখে রেখেছেন বলেই আমি খেলতে পেরেছি। এমনকি আমি ক্রিকেট খেলা শুরু করার আগেও তিনি একইভাবে আমার মঙ্গল কামনা করতেন। তাঁর প্রার্থনাই আমাকে শক্তি দিয়েছে। এই সব ত্যাগের জন্য, মা, তোমাকে ধন্যবাদ। – শচীন টেন্ডুলকার

আমার মা কেবল একজন ‘ফুলটাইম মা–ই ছিলেন। তাঁর নিজের ক্যারিয়ার, নিজের অভিজ্ঞতা, নিজের জীবন—সব ঢেলে দিয়েছেন সন্তানের জন্য। আমি কখনো আমার মায়ের মতো হতে পারব না। তাঁর মাধুর্য, উদারতা, ভালোবাসা আমার চেয়ে অনেক বড়। – অ্যাঞ্জেলিনা জোলি

প্রচণ্ড অভাবের সংসার ছিল আমাদের। তিন বেলা ভাতই জুটত না ঠিকভাবে। কিন্তু সেই নিদারুণ অভাবকে কী করে পাশ কাটিয়ে যেতে হয়, তা আমার মায়ের কাছ থেকেই শিখেছিলাম। কখনোই মুখ ভার করে থাকতেন না মা। হাসিমুখে নীরব লড়াই চালিয়ে যেতেন অনটনের সঙ্গে। পেটে ভাত নেই, কিন্তু সত্যি কথা বলছি, মায়ের ভেতরের অমন শক্তি আমাদের মধ্যেও সঞ্চারিত হতো! উৎসাহ পেতাম জীবনযুদ্ধে টিকে থাকার। – সিদ্দিকুর রহমান

সূত্র: শিক্ষক বাতায়ন 

সময় জার্নাল/একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল