রবিবার, ১০ মে ২০২৬

দিনাজপুরে ৪ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, বাস চলাচল স্বাভাবিক

রোববার, মে ১০, ২০২৬
দিনাজপুরে ৪ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, বাস চলাচল স্বাভাবিক

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : ‎

৪ ঘণ্টা রাস্তা অবরোধের পর দিনাজপুর-ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। সড়কে চাঁদাবাজির অভিযোগে ট্রাক শ্রমিকরা আজ রবিবার (১০ মে ২০২৬) সকাল ৭ টায় রাস্তা অবরোধ করেন। 
‎এতে জেলা সদর বাস টার্মিনালে আটকে পড়ে দূরপাল্লার বাসসহ সকল যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 
‎পরে দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন  স্বাক্ষরিত এক অফিস আদেশে পৌরসভার ট্রাক টার্মিনালের খাস আদায় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান। এ সিদ্ধান্তের পর বেলা ১১টার দিকে অবরোধ স্থগিত করলে স্বাভাবিক হয় যান চলাচল।
‎এর আগে দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের মধ্যস্থতায় পৌর প্রশাসন ও শ্রমিক-মালিক ঐক্য পরিষদের নেতাদের মধ্যে আলোচনা হয়। আলোচনায় পৌর এলাকার ভেতরে চলমান টোল আদায় বন্ধের আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন।
‎দিনাজপুর ট্রাক শ্রমিক মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাদাকাতুল বাবি জানান, টোল আদায় আপাতত বন্ধ রাখার আশ্বাসে অবরোধ স্থগিত করা হয়েছে। তবে স্থায়ী সমাধান না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল