সোমবার, ১১ মে ২০২৬

বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী শিশির আসাদ

সোমবার, মে ১১, ২০২৬
বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী শিশির আসাদ

পঞ্চগড় প্রতিনিধি:

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে সিটি কর্পোরেশন, উপজেলা ও পৌরসভা পর্যায়ে প্রাথমিকভাবে ১০০ জন প্রার্থীর নাম প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ তালিকায় পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে দলের মনোনয়নপ্রত্যাশী হিসেবে স্থান পেয়েছেন শিশির আসাদ।

গত রবিবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় তার নাম প্রকাশ করা হয়।

শিশির আসাদ পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের তাসেরপাড়া এলাকার বাসিন্দা। তিনি মাওলানা নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি এনসিপির বোদা উপজেলার প্রধান সমন্বয়কারী এবং পঞ্চগড় জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাজীবনে তিনি স্নাতক এবং ব্র্যাক একই বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রি অর্জন করেন।

ছাত্রজীবন থেকেই শিশির আসাদ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে দলের অবস্থান সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছেন।

শিশির আসাদ বলেন, দল আমাকে প্রাথমিকভাবে মনোনীত করায় আমি কৃতজ্ঞ। বোদা উপজেলার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব উপজেলা পরিষদ গড়ে তুলতে চাই। নির্বাচিত হলে উপজেলার সামগ্রিক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।

তিনি আরও বলেন, বোদা উপজেলাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও উন্নয়নবান্ধব উপজেলায় রূপান্তর করতে চাই। এ লক্ষ্য পূরণে সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল