মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে দুই দিনের ব্যবধানে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। পৃথক এসব ঘটনায় হাতিয়া ও কবিরহাট উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (১১ মে) সকালে হাতিয়া পৌরসভার চরলইট্রা গ্রামে বসতঘরের পাশের পুকুরে ডুবে মারা যায় ৬ বছর বয়সী শিশু নুসরাত বেগম মরিয়ম| এর আগে রোববার ভোরে একই উপজেলার সোনাদিয়া ইউনিয়নে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায় ৪ বছর বয়সী সাইমুনের মরদেহ।
অন্যদিকে কবিরহাট উপজেলার নরোত্তমপুর গ্রামে খেলতে গিয়ে মাটি কাটার গর্তে জমে থাকা পানিতে ডুবে মারা যায় ৩ বছর বয়সী নিহা ও ৫ বছর বয়সী জান্নাত।
স্থানীয়দের অভিযোগ, খোলা পুকুর ও অপরিকল্পিত গর্ত শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন জানিয়েছেন, ঘটনাগুলো দুর্ঘটনাজনিত। কোনো অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
একে