শনিবার, ১৬ মে ২০২৬

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার, মে ১৬, ২০২৬
চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:

ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল পুনঃখননসহ একাধিক কর্মসূচি পালন করতে শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৮টার পর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি রওনা দেন।

রাজধানী থেকে বের হবার পথে তাকে নেতাকর্মী ও সাধারণ মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাতে দেখা যায়। 

সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

কারিনা কায়সারের মৃত্যুতে স্তব্ধ শোবিজ অঙ্গন, কী লিখলেন তারকারা?কারিনা কায়সারের মৃত্যুতে স্তব্ধ শোবিজ অঙ্গন, কী লিখলেন তারকারা?
দুপুর পৌনে দুইটায় চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন এলাকায় বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে অংশ নিয়ে সেটিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এরপর দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফিরতি যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল