বুধবার, ২০ মে ২০২৬

পাকিস্তানে সেনা অভিযানে ২২ ভারতপন্থী সন্ত্রাসী নিহত

বুধবার, মে ২০, ২০২৬
পাকিস্তানে সেনা অভিযানে ২২ ভারতপন্থী সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের শেওয়া এলাকায় সেনাবাহিনীর পরিচালিত অভিযানে ভারতপন্থি ২২ অস্ত্রধারী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মঙ্গলবার (১৯ মে) এক বিবৃতিতে আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অস্ত্রধারীদের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর ১৭ মে থেকে সেখানে ‘স্যানিটাইজেশন অপারেশন’ শুরু করা হয়। পরবর্তী ২৪ ঘণ্টায় নিরাপত্তা বাহিনী অভিযান জোরদার করে অস্ত্রধারীদের অবস্থান ঘিরে ফেলে এবং তীব্র গোলাগুলির পর ২২ জনকে হত্যা করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিহতরা ওই অঞ্চলে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে দাবি করেছে সেনাবাহিনী।

আইএসপিআর দাবি করে, অস্ত্রধারীরা স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখিয়ে নিজেদের নিরাপদ চলাচলের সুযোগ তৈরি করত, যা তারা ‘অত্যন্ত নিন্দনীয়’ বলে উল্লেখ করেছে।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, ‘আজম-ই-ইস্তেহকাম’ অভিযানের অংশ হিসেবে সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ দমনে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ চালিয়ে যাবে।

উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী হামলা বেড়েছে বলে অভিযোগ ইসলামাবাদের।

পাকিস্তানের দাবি, আফগান তালেবান সরকার এখনো তাদের ভূখণ্ডে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় জড়িত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়নি।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল