শুক্রবার, ২২ মে ২০২৬

শিশু রামিসা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের গণপ্রতিবাদ ও মানববন্ধন

বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
শিশু রামিসা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের গণপ্রতিবাদ ও মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি:

শিশু রামিসা হত্যাসহ সারাদেশে খুন, অপহরণ, নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিভিন্ন উন্নয়ন সংগঠন, স্বেচ্ছসেবি সংগঠন ও মানবাধিকার কর্মীরা। 

বৃহস্পতিবার (২১ মে) সাতক্ষীরা প্রেসক্লাব গেটের সামনে ও শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহীদ মিনারের পাদদেশে পৃথকভাবে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানবাধিকার কর্মী ও উন্নয়ন সংগঠন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে বেলা ১০টায় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন, মহিলা অধিদপ্তরের প্রতিনিধি তাসলিমা রিঙ্কি, যুব প্রতিনিধি তরিকুল ইসলাম অন্তর, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোছনা দত্ত, ভূমিহীন নেতা আব্দুস সামাদ প্রমুখ।

বক্তারা বলেন, দেশে শিশু ও নারী নির্যাতন, খুন, অপহরণ ও ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একইসঙ্গে সারাদেশে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্র্রহণের আহবান জানান বক্তারা।

এদিকে শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও নির্মম হত্যাকান্ডের বিচারের দাবিতে বেলা ১১টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলার বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনের নেতাকর্মীরা। এতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী, যুবক-যুবতী ও সর্বস্তরের মানুষ অংশ নেন।

ইয়ুথ এডাপটেশন ফোরামের সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং মো. হোসেন আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, রাহাতুল ইসলাম বাপ্পা, মিলন বিশ্বাস, প্রিয়াংকা সেন মৌ, আল ইমরান ইমু, বখতিয়ার হোসেন, মুশফিকুর রহমান, সাকিব হোসেন, উম্মে ফোয়ারা, সম্রাট হোসেন এবং চন্দ্র শেখর হালদার।

এসময় বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সমাজে এ ধরনের অপরাধ আরও বাড়বে। তাই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। তারা হত্যাকারির দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অপরদিকে রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকান্ড, নারী নির্যাতন, ধর্ষণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১২টা সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রী সংস্থা, সাতক্ষীরা শহর শাখা। সংগঠনের নেত্রীবৃন্দ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন এবং অপরাধদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহবান জানান।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল