শনিবার, ২৩ মে ২০২৬

হিলিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

শনিবার, মে ২৩, ২০২৬
হিলিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

আজ ২৩ মে, শনিবার বিকেলে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে হিলি এলএসডি গুদাম চত্বরে এই সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান।

প্রথমদিনে আলিহাটের কৃষক এনামুল হক এর কাছ থেকে ৩টন ধান সংগ্রহের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করা হয়।
চলতি বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে ৫৩২টন ধান, ৪৯ টাকা কেজি দরে ৩৩২টন চাল সংগ্রহ করা হবে।

উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে আয়োজিত এই কর্মসূচির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান, হিলি খাদ্য গুদাম কর্মকর্তা সাজেদুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল