শনিবার, ২৩ মে ২০২৬

ঢাবির অধ্যাপক ড.আব্দুল্লাহ আল মামুনকে ইউজিসির সদস্য নিয়োগ

শনিবার, মে ২৩, ২০২৬
ঢাবির অধ্যাপক ড.আব্দুল্লাহ আল মামুনকে ইউজিসির সদস্য নিয়োগ

নিজস্ব প্রতিবেদক:
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন, ১৯৭৩-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাকে চার বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়েছে। তবে সরকার প্রয়োজনে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেও দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে। দায়িত্ব পালনকালে তিনি পূর্ণ পদমর্যাদা ও বেতন-ভাতাসহ কমিশনের সদস্য হিসেবে বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল